1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

ভোলায় ৪৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লক্ষ ২০ হাজার টাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৪ বার ভিউ

সাইফুল ইসলাম রিমন,,

ভোলা সদর ও লালমোহন উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে প্রশাসন। একইসাথে ৩টি দোকানে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ২ ব্যবসায়ী মুচলেখা দিয়ে ভবিষ্যতে এ ধরনের অবৈধ পলিথিন ব্যবসা না করার অঙ্গীকার করেছেন।

সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টা ৫০ মিনিটে, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের খায়ের হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি দোকান থেকে মোট ১০৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

মেসার্স সুমাইয়া স্টোর (মালিক: মোঃ কামাল) থেকে ৫০ কেজি

মেসার্স জামাল স্টোর থেকে ৫৯.১ কেজি

দুই দোকানের মালিকই ভবিষ্যতে এ ধরনের পলিথিন ব্যবসা না করার শর্তে মুচলেখা দেন।

অন্যদিকে, লালমোহন উপজেলা সদরের মহাজন পট্টিতে পৃথক অভিযানে ৩টি দোকান থেকে মোট ৩২৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

মেসার্স মামুন স্টোর থেকে ১৬২ কেজি

মেসার্স মিজান বানিয়া স্টোর থেকে ১৪৬ কেজি

মেসার্স নিখিল স্টোর থেকে ১৬ কেজি

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আজিজ মামুন স্টোর ও মিজান বানিয়া স্টোরকে প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং নিখিল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এই অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। লালমোহন থানা পুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম এ অভিযানে সহায়তা করে।

সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত পলিথিনগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে।

এদিকে, খায়ের হাট বাজারের ব্যবসায়ী মোঃ কামালকে আন্তঃজেলা পলিথিন চোরাচালান চক্রের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার নেতৃত্বে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলাসহ বরিশাল ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ পলিথিন সরবরাহ করা হয়। তার বিরুদ্ধে আগেও একাধিকবার প্রশাসন অভিযান চালিয়ে গুদামঘর জব্দ ও জরিমানা করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com