1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ। মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস। তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম
সংবাদ শিরোনাম:

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে শতাধিক মৃত্যুর আশঙ্কা: জামায়াত আমিরের দাবি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩০ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়,,

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “গতকাল ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেছেন। আমাদের ধারণা, শতাধিক মানুষ নিহত হয়েছেন। এরা কচি কচি বাচ্চা, স্কুলের ছাত্র। মায়ের বুকের খাঁচা থেকে ওরা চলে গেছে। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।”

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ জন বলা হলেও তিনি তা বিশ্বাস করেন না। তার দাবি, “এই সংখ্যা আরও বেশি হতে পারে। হয়তো একদিন আমরা জানতে পারব প্রকৃত সংখ্যা, ইনশা আল্লাহ।”

ডা. শফিক বলেন, “এই সন্তানরা আর তাদের মায়ের বুকে ফিরবে না। তারা আজ কবরের আশ্রয় নিয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন এবং তাদের মা-বাবাকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কেউ ঘুষ খাবে না, কাউকে ঘুষ দিতেও হবে না। যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের কোনো মন্ত্রী সরকারি প্লট নেবেন না কিংবা বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না।”

উল্লেখ্য, এদিন তিনি রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলম মিয়ার কবর জিয়ারত করতে আসেন, যিনি গত ১৯ জুলাই ঢাকায় জামায়াতের সমাবেশে মৃত্যুবরণ করেন।

পরে পাবনার ঈশ্বরদীতেও এক দোয়া মাহফিলে অংশ নেন জামায়াত আমির, যেখানে আরেক কর্মী ঢাকার সমাবেশে অসুস্থ হয়ে মারা যান।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সংগঠন হিসেবে শুরু থেকেই দুর্ঘটনাস্থলে আছি। আমাদের স্বেচ্ছাসেবকরা সীমিত সামর্থ্যের মধ্যেও সাহায্য করছে। অর্থ, রক্ত, শ্রম—যা কিছু প্রয়োজন, আমরা প্রস্তুত।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com