1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কে দ্বায়িত্ব পালনে বিরত থাকতে বললেন পার্বত্য মন্ত্রানালয়

  • আপডেটের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার ভিউ

মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি

দুর্নীতি ও অসদাচরণের একাধিক অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব পালনে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ জারি করা হয়।

চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অনিয়মসহ নানা অভিযোগ ওঠে সম্প্রতি। অভিযোগ রয়েছে, শিক্ষক বদলি ও ঠিকাদারদের বিল অনুমোদনের ক্ষেত্রে ঘুষ আদায়সহ জনসেবামূলক কাজে দুর্নীতির আশ্রয় নিয়েছেন তিনি। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে বর্তমানে তদন্ত চলছে।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান আপাতত তার দপ্তরের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে।

উল্লেখ্য, জিরুনা ত্রিপুরা ২০২৪ সালের ৭ নভেম্বর খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল।

এই ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোড়ন তৈরি হয়েছে। অনেকে বলছেন, একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে যদি কেউ জবাবদিহির বাইরে চলে যান, তাহলে পাহাড়ের উন্নয়ন ও স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়ে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চেয়ারম্যানের পদত্যাগ না হলেও দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com