1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

হত্যার ১ ঘন্টার মধ্যে ঘোড়াঘাট পুলিশের হাতে আটক প্রধান আসামি

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার ভিউ

ফাহিম হোসেন রিজু,,

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দাঁ দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় বুলাকীপুর ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই ইউনিয়নের সোনামুখি এলাকার মৃত কোরবান আলীর ছেলে মতিয়ার রহমান (৫০)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ঘন্টার মধ্যে প্রধান আসামি বাবুল আক্তার বাবুল চৌধুরীকে (৬৫) আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের আনোয়ার হোসেনের সাথে বাবুল চৌধুরীর বিরোধ চলছিল। এই দিন দুপুরে আনোয়ার হোসেন তাঁর শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন ওই জমিতে ধান রোপণ করতে যায়। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তাঁর তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাঁ দিয়ে মতিয়ার রহমানকে কোপাতে থাকে। এতে মতিয়ার রহমানের দুই পাঁয়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্ত ক্ষরণ হতে থাকে।

স্থানীয় লোকজন গুরুতর আহত মতিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুন হওয়ার এক ঘন্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com