1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ :
পরীমণির অশালীন আচরণ, সাংবাদিকদের প্রকাশ্যে গালিগালাজ—তারকাখ্যাতির দম্ভ, নাকি জবাবদিহির ঊর্ধ্বে থাকার চেষ্টা? চরফ্যাশনে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বনি আমিন গ্রেপ্তার ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার লালমোহন থানা পরিদর্শনে। একাত্তর টিভির সেরা কনটেন্ট এডিটর লালমোহনের মেহেদী রিমন। কুষ্টিয়া মিরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ,বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান বোচাগঞ্জে মোবাইলকোর্ট অভিযানে ১৯৪ বস্তাসার জব্দ। কেশবপুরে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
সংবাদ শিরোনাম:
পরীমণির অশালীন আচরণ, সাংবাদিকদের প্রকাশ্যে গালিগালাজ—তারকাখ্যাতির দম্ভ, নাকি জবাবদিহির ঊর্ধ্বে থাকার চেষ্টা? চরফ্যাশনে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বনি আমিন গ্রেপ্তার ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার লালমোহন থানা পরিদর্শনে। একাত্তর টিভির সেরা কনটেন্ট এডিটর লালমোহনের মেহেদী রিমন। কুষ্টিয়া মিরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ,বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান বোচাগঞ্জে মোবাইলকোর্ট অভিযানে ১৯৪ বস্তাসার জব্দ। কেশবপুরে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঘোড়াঘাটে খেলার মাঠ রক্ষার দাবীতে এলাকাবাসীর প্রতিবাদ

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে চৌধুরী গোপালপুর সিএম পাবলিক লাইব্রেরি ও ক্লাব মাঠ দখলদারদের হাত থেকে রক্ষার দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর, বিলপাড়া এলাকার ওই মাঠে দাঁড়িয়ে এ প্রতিবাদ করেন তাঁরা।

এতে ওই এলাকাসহ আশেপাশের ছাত্র-জনতা, যুব সমাজ, শিশু-কিশোরসহ সব শ্রেণী পেশার মানুষ এসে মাঠে জড়ো হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, প্রায় ১ একর ৪৯ শতক আয়তনের খেলার এ মাঠটি দীর্ঘদিনের পুরনো। আমাদের এলাকার প্রায় ১০-১২ হাজার বাসিন্দা এই মাঠ খেলাধুলা, জানাজা, ধর্মীয় কাজে ব্যবহার করেন। তাই মাঠটি রক্ষায় সংশ্লিষ্ট সব মহলের কাছে জোর দাবি জানাচ্ছি।

মাছুম রেজা নামে এক যুবক জানান, আমাদের স্কুলে কোনো খেলার মাঠ না থাকায় স্কুলের ফাঁকে আমরা এই মাঠে এসে খেলাধুলা করি। এই মাঠেই আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠ না থাকলে আমাদের খেলাধুলার জায়গা থাকবে না। সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই মাঠটি যেন তারা কেড়ে না নেয়।

অভিযুক্ত আমিরুল ইসলাম বলেন, এটা আমার শ্বশুরের ক্রয়কৃত জায়গা। প্রয়োজনীয় সব কাগজ আমাদের আছে। আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আর আমি দীর্ঘদিন বিদেশে থাকায় এই জায়গা অব্যবহিত ছিল। এখন প্রয়োজন পড়েছে তাই মাটি ফেলছি।

ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, এখানে তরুণদের পাশাপাশি আমাদের এলাকার শিশু-কিশোররা খেলাধূলা করে থাকেন। কিন্তু গ্রামের কিছু ব্যক্তি খেলার মাঠের কিছু জায়গার মালিকানা দাবী করে দখল করার জোর পায়তারা করছেন। ইতোমধ্যে তাঁরা মাঠের এক পাশে মাটি ফেলে দখলের চেষ্টা করছেন। তাদের দেখাদেখি মাঠের চারপাশের জমির মালিকরাও বিভিন্ন কৌশলে মাঠের জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, খেলার মাঠ দখলের কোন রকমের সুযোগ নাই। যারা ওই মাঠে একাংশ নিজেদের বলে দাবী করছেন, তাদের সাথে কথা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র অফিসে নিয়ে আসার জন্য বলা হয়েছে। খেলার মাঠ অবৈধভাবে দখলের কোন সুযোগ নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

‎​নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ‎ সোহেল রায়হান‎ জেলা প্রতিনিধি (পিরোজপুর) ‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ১০ নং সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ‎​নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদার ও শান্তি সিকদারের ছেলে। ‎ ‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর (রবিবার) আনুমানিক দুপুর ১১:০০ টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না। সোমবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে গয়েশকাঠী এলাকায় একটি মরদেহ দেখতে পান। সংবাদটি জানাজানি হলে স্থানীয় পার্টিক্যাল বাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ‎ ‎​ঘটনার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: নাসির উদ্দীন জানান, “মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।” ‎ ‎​নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” ‎ ‎​ঘটনাস্থল পরিদর্শন শেষে এএসপি (সার্কেল) প্রণব রায় গণমাধ্যমকে জানান, “সারেংকাঠীর গয়েশকাঠীতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় (বিপুল সিকদার) নিশ্চিত হওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।” ‎​এদিকে, বিপুল সিকদারের মর্মান্তিক এই মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো এলাকায় চরম শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com