1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

পুলিশকে হুমকির প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া: সাংবাদিক বাহাদুর চৌধুরীর নিন্দা

  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৩৪ বার ভিউ

প্রতিবেদনে: দক্ষিণের অপরাধ সংবাদ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাম্প্রতিক বক্তব্যে দেশব্যাপী চরম উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত ২২ মে এক গণসমাবেশে দেওয়া বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক বাহাদুর চৌধুরী প্রধান পরিদর্শক বাংলাদেশ জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের ।

এক লিখিত বিবৃতিতে তিনি জানান, “নুরুল হক নুর কর্তৃক আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্য হুমকির ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। পুলিশ দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় দায়িত্বশীল একটি সংস্থা। এ ধরনের বক্তব্য শুধু অরাজকতাকেই উসকে দেয় না, বরং এটি ফৌজদারি অপরাধের আওতাভুক্তও।”

বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম স্তম্ভ বাংলাদেশ পুলিশ বাহিনী অতন্দ্র প্রহরীর মতো দেশের জনগণের জানমাল রক্ষায় সদা প্রস্তুত। একটি গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিক বাহাদুর চৌধুরী বলেন, “নবীন রাজনৈতিক নেতাদের উচিত সংযত ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা। গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয়। কিন্তু এমন বক্তব্য বিদ্বেষ সৃষ্টি করে সামাজিক শান্তি বিনষ্ট করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মনোবল ভেঙে দেয়। আমরা এহেন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এ প্রসঙ্গে বাহাদুর চৌধুরী আরো বলেন বলেন, “আমি নূরকে একজন উদীয়মান রাজনৈতিক তরুণ হিসেবে ভালোবাসি, তবে ২২ তারিখের বক্তব্য সম্পূর্ণভাবে দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়। আমি ব্যক্তিগতভাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, পুলিশ বাহিনী ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছে এবং জনআস্থার প্রতীক হয়ে উঠেছে। এমন সময়ে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়ে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল রাজনৈতিক ভাষা ও আচরণ প্রত্যাশিত। জননেতা, সাংবাদিক এবং সচেতন নাগরিক সমাজ সকলেই আশা করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হুমকি নয়, বরং সম্মান ও সমর্থনের মাধ্যমে শক্তিশালী করাই হবে গণতন্ত্রের পথ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com