1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার!
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা: আগুনে পুড়ে মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৮২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন ভেঙে যাওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১১ মে) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার অন্নব রিউশা (১৭), সে ওই গ্রামের সোহেল রানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি ডোবা পুকুরের পাশে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় রিউশার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের দাবি, রিউশা দীর্ঘদিন ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। হতাশা থেকে সে আত্মহননের পথ বেছে নেয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রিউশা পড়ালেখায় ভালো ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে পরিবার জানিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন, প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় চাপ ও প্রত্যাশার ভারে কিশোর-কিশোরীরা ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com