1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

বরগুনায় প্রতিবন্ধী সেবা ও সাহা্য্য কেন্দ্রের দুই কর্মকর্তার দুর্নীতির অভিযোগে মানববন্ন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের বদলির দাবীতে মানববন্ধন করেছে সেবা গ্রহীতা এবং তাদের অভিভাবকেরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা অভিযোগ করেন, বরগুনা সদরের এই কেন্দ্রের ফিজিওথেরাপি সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। কারণ, কনসালট্যান্ট মোঃ রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানী তাদের নিজস্ব চেম্বার বানিজ্যে ব্যস্ত থাকায় কেন্দ্রে সেবা প্রদান করেন না। বক্তারা জানান, মোঃ রফিকুল ইসলাম নিয়মিতভাবে তাদের সময় দেন না এবং চেম্বারে যাওয়ার জন্য পরামর্শ দেন। তার একাধিক চেম্বার থাকায় দরিদ্র সেবা গ্রহীতারা সঠিক সেবা পেতে ব্যর্থ হচ্ছেন।

বক্তারা আরও জানান, মোঃ রফিকুল ইসলাম স্থানীয় রাজনৈতিক এবং সাংবাদিকদের প্রভাব দেখিয়ে দীর্ঘ ১৩ বছর ধরে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছেন। তার কাছে অর্থের বিনিময়ে উচ্চ বিত্তরা চিকিৎসা পান, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। অপরদিকে, থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানী তার ছত্রছায়ায় থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।

এই পরিস্থিতিতে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ের মধ্যে এই দুই কর্মকর্তার বদলির দাবি জানান। তারা বলেন, এই দুর্নীতির কারণে সেবা গ্রহীতারা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তারা আশাবাদী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেবে।

এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মানববন্ধনের তথ্য পৌঁছানোর পর তারা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। বরগুনার এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবিতে তারা ঐক্যবদ্ধ হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com