1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ময়না বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা ১০ মিনিটে দিনাজপুর-কাঞ্চন সেকশনের কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৫৭ নং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের দিনাজপুর স্টেশন মাস্টার মো. আরিফ হোসেন বিষয়টি লিখিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানান এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানা (জি আর পি) অপমৃত্যু মামলা (নং-১৯/২৫, তারিখ: ২২/০৯/২০২৫) রুজু করেছে। মামলার তদন্তভার পান উপ-পরিদর্শক (নিরস্ত্র) দেলোয়ার হোসেন, যিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নারী কনস্টেবলের সহায়তায় নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

প্রথমে অজ্ঞাত থাকলেও পরে নিহতের ভাই আব্দুর রশিদ বাবু (২৮) পরিচয় শনাক্ত করেন। নিহত ময়না বেগম পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার মো. জাহিদুলের স্ত্রী।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান জানান, অপমৃত্যু মামলার তদন্ত কার্যক্রম চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com