নিজস্ব প্রতিনিধি (বরিশাল) ভোলা থেকে গ্যাস দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। আবার সিলিন্ডারজাত জ্বালানি হিসেবে সেই গ্যাসই ভোলায় ফিরে আসছে। কিন্তু প্রশ্ন হলো—ভোলার মানুষকে কেন সেই গ্যাস অতিরিক্ত দামে কিনতে হচ্ছে?
হাসান হৃদয় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ > তাঞ্জানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ (Inter-Parliamentary Union) সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ রবিবার দুপুর ২:৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশ্যে যাত্রা
হাসান হৃদয় লালমোহন (প্রতিনিধি) ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪)অক্টোবর বিকেলে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে থেকে নবগঠিত উপজেলা সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও
সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর ভাঙন রোধে নদীর তীর সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নদীভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমানো, বসতভিটা ও কৃষিজমি রক্ষার পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ
রেশমা চৌধুরী, চোখে অশ্রু, মনে অসহায়ত্ব—এক অবুঝ শিশু আজ তার একমাত্র ভাইয়ের হত্যার বিচার চেয়ে নির্বাক প্রশ্ন ছুড়ে দিচ্ছে সমাজ ও রাষ্ট্রের কাছে। প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবের কারণে যদি একটি পরিবারের
স্টাফ রিপোর্টার মিজানুর রহমান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ও সেতাবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে অসহায় দরিদ্র ২৫২ জনের মাঝে নগদ অর্থ সরকারী অনুদান ৩ লক্ষ ৫২ হাজার টাকা বিতরণ করলেন
মোঃ হারুনুর রশীদ চৌধুরী স্টাফ রিপোর্টার, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ ‘দীর্ঘায়ু যুগ, দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থার পুনর্বিবেচনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত
হুমায়ূন আহমেদ মৃধা, ভোলা প্রতিনিধি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক বিধবার বাড়িতে হামলা করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদিয়া আক্তার (১৬) ও রুমা বেগমসহ
জিসান রনি বিশেষ প্রতিনিধি ভোলার তজুমদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১ কোটি ৩০ লাখ ৯৩ হাজার ৮৫০ টাকা ব্যয়ে নির্মাণাধীন একাডেমিক ভবনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ
মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি । খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষুকে একটি পাওয়ার টিলার প্রদান করেছে দীঘিনালা জোন। সম্প্রতি দীঘিনালা জোনের পক্ষ থেকে বুদ্ধবিহারটির কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে এ পাওয়ার টিলার প্রদান করা হয়। এ সময় দীঘিনালা জোনের সামরিক কর্মকর্তা ও বুদ্ধবিহারের ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সহযোগিতায় সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারে পাওয়ার টিলারটি প্রদান করা হয়েছে। বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষু পাওয়ার টিলারটি পাওয়ায় দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি বুদ্ধবিহারের কৃষিকাজ ও বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।