1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের মামলা ছাড়া পুলিশি হয়রানি না করার দাবি প্রেসক্লাব সম্পাদকের শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে আড়াই বছরের শিশু সিজানের মর্মান্তিক মৃত্যু। ​ গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা কলাপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আর.এস রেকর্ড হালনাগাদে ৭ দিনের মধ্যে অগ্রগতি জানতে চেয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা। কুষ্টিয়া মিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শশীভূষণ থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে খুঁজছে পুলিশ পরীমণির অশালীন আচরণ, সাংবাদিকদের প্রকাশ্যে গালিগালাজ—তারকাখ্যাতির দম্ভ, নাকি জবাবদিহির ঊর্ধ্বে থাকার চেষ্টা? চরফ্যাশনে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বনি আমিন গ্রেপ্তার ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার লালমোহন থানা পরিদর্শনে।
সংবাদ শিরোনাম:

কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের মামলা ছাড়া পুলিশি হয়রানি না করার দাবি প্রেসক্লাব সম্পাদকের

  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

হাফিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি;

যশোরের কেশবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ছাড়া পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল। সভায় তিনি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুজ্জামানকে মামলা ছাড়াই পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির বিশ্বাস, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাহিদুর রহমান সাইদ, পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীসহ অনেকে।

সভায় সাংবাদিক আশরাফুজ্জামানকে পুলিশি হয়রানির অভিযোগ তুলে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল। একই অভিযোগ ও সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির বিশ্বাস।

এ ছাড়া সভায় উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা ও ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। বাল্যবিবাহ প্রতিরোধ এবং কেশবপুর পৌর শহরের যানজট নিরসনের বিষয়েও বক্তারা তাঁদের মতামত তুলে ধরেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com