1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের মামলা ছাড়া পুলিশি হয়রানি না করার দাবি প্রেসক্লাব সম্পাদকের শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে আড়াই বছরের শিশু সিজানের মর্মান্তিক মৃত্যু। ​ গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা কলাপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আর.এস রেকর্ড হালনাগাদে ৭ দিনের মধ্যে অগ্রগতি জানতে চেয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা। কুষ্টিয়া মিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শশীভূষণ থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে খুঁজছে পুলিশ পরীমণির অশালীন আচরণ, সাংবাদিকদের প্রকাশ্যে গালিগালাজ—তারকাখ্যাতির দম্ভ, নাকি জবাবদিহির ঊর্ধ্বে থাকার চেষ্টা? চরফ্যাশনে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বনি আমিন গ্রেপ্তার ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার লালমোহন থানা পরিদর্শনে।
সংবাদ শিরোনাম:

শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে আড়াই বছরের শিশু সিজানের মর্মান্তিক মৃত্যু। ​

  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

মোঃ হারুন চৌধুরী, স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।

বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে পাশের বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সিজান নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিজান কিশোরীনগর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু সিজান নিজ বাড়ির আঙিনায় খেলা করছিল। স্বজনদের অসাবধানতা ও চক্ষুর আড়ালে সে বাড়ির সামনের বিলে শাপলা ফুল তুলতে যায় এবং একপর্যায়ে বিলের পানিতে তলিয়ে যায়।

​সন্তানকে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বিলে শিশুটির নিথর দেহ ভেসে উঠলে উদ্ধার করে উদ্ধারকাজ চালান স্বজনরা। তবে ততক্ষণে শিশু সিজান না ফেরার দেশে চলে যায়।

​স্থানীয় গ্রাম পুলিশ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি খেলতে খেলতে বিলের পানিতে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে স্থানীয় অধিবাসীদের একাংশের মতে, পরিবারের সচেতনতা ও তদারকির অভাব থাকলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে।

​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিলে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com