1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু
সংবাদ শিরোনাম:

চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৮ বার ভিউ

চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার চর আইচা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরফ্যাশন “মেম্বার হোটেল”-এর মালিক শিরাজুল মেম্বার দাবি করেছেন, বিরোধপূর্ণ জমির প্রকৃত ও বৈধ মালিক তিনি।
দলিলপত্র অনুযায়ী, মামলা নং ২৫৬ (১৯৯২-৯৩ সাল), গখতিয়ান নং ১১০৬, জেল নং ১০১ এবং হাল নং ২৬১৪-২৬১২ সংশ্লিষ্ট জমি তার নামে রেকর্ডভুক্ত। দীর্ঘদিন ধরে তিনি জমিটি ভোগদখলে আছেন বলেও জানান।
অভিযোগ রয়েছে, ভূমি দখলকারী চক্রের সদস্য মিজান ও তার সহযোগীরা গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাতে জমির মাটি কেটে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এমনকি থানার বাধা অমান্য করেও তারা দখল কার্যক্রম অব্যাহত রাখে বলে অভিযোগ করেন শিরাজুল মেম্বার।
এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরদিন ৬ ফেব্রুয়ারি গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মাটি কাটার সত্যতা ও দখলের আলামত দেখতে পান বলে জানা গেছে।
শিরাজুল মেম্বার আরও অভিযোগ করেন, বর্তমানে প্রতিপক্ষের পক্ষ থেকে তাকে খুন ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তার বৈধ জমি রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলও দ্রুত তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com