1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে পবিত্র জুম্মার দিনে হিলফুল ফুযল,সামাজিক সংগঠনের উদ্যোগে শুরু হলো পরিষ্কার পরিচ্ছন্নতা নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে।
সংবাদ শিরোনাম:

তালতলীতে জমি-সংক্রান্ত বিরোধে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম

  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার ভিউ

হাফিজুর রহমান খান,
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের ছোটবগী চন্দন তলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই, তার স্ত্রী ও ভাতিজির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে।

আহত ব্যক্তি মো. আবু তাহের রহিম সিকদার। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, মো. আবু তাহের রহিম পুরাতন বাড়ির পাশের রাস্তার পাশে ক্রয়কৃত জমিতে রোপণ করা গাছ দেখার জন্য সেখানে গেলে তার ছোট ভাই নিজাম সিকদার গাছের কাছে আসার কারণ জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নিজাম সিকদার, তার স্ত্রী শিউলি এবং মেয়ে মারিয়া আক্তার রিমু সংঘবদ্ধভাবে আবু তাহের রহিমের ওপর হামলা চালায়। হামলায় আবু তাহের রহিমের কপাল ফেটে গুরুতর জখম হয়। এ সময় মেজভাই আতাহার সিকদার তাদের থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত আবু তাহের রহিমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহতদের মেজভাই মো. আতাহার সিকদার বলেন, ছোট ভাই আবু তাহের রহিমের চিৎকার শুনে বাইরে এসে তাদের ছাড়াতে গেলে নিজাম সিকদার আমাকেও লাঠি দিয়ে আঘাত করে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নিজাম সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে পাঁচ মিনিট পর কথা বলবেন বলে ফোন কেটে দেন। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com