1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
চরফ্যাশনে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বনি আমিন গ্রেপ্তার ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার লালমোহন থানা পরিদর্শনে। একাত্তর টিভির সেরা কনটেন্ট এডিটর লালমোহনের মেহেদী রিমন। কুষ্টিয়া মিরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ,বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান বোচাগঞ্জে মোবাইলকোর্ট অভিযানে ১৯৪ বস্তাসার জব্দ। কেশবপুরে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া জলদস্যুমুক্ত নিরাপদ সুন্দরবন বিনির্মাণে সাতক্ষীরা জুড়ে আন্দোলন চলমান রয়েছে, থাকবে।হুশিয়ারি জনগণের…
সংবাদ শিরোনাম:

দেশের চাবি আপনার হাতে—দিনাজপুর বড়মাঠে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার ভিউ

মো : সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

“১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল পাঁচ বছরের জন্য নয়, এই নির্বাচন দেশের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে”—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় দিনাজপুর বড়মাঠে ‘গণভোট ২০২৬—সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই নির্বাচনে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে হ্যাঁ ভোট মানে সংস্কারের পক্ষে রায়, আর না ভোট মানে সংস্কারের বিপক্ষে অবস্থান। এই সংস্কারের দাবিতেই জুলাই গণঅভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে।”
উপদেষ্টা আরও বলেন, “সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। ভোটের সঠিক হিসাব হয়নি, জনগণ যাদের নির্বাচিত করতে চেয়েছে তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনারা যাকেই চাইবেন তাকেই নির্বাচিত করতে পারবেন—তিনি যে দলেরই হোন, যে ধর্ম-বর্ণ বা গোত্রেরই হোন।”
তিনি বলেন, “দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি বা উপদেষ্টারা নন—সবচেয়ে বড় ক্ষমতা জনগণের হাতে। সেই ক্ষমতা প্রয়োগের দিনই হলো ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নেই।”
এ সময় তিনি জানান, দিনাজপুর জেলার সংখ্যালঘু ও আদিবাসী ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com