1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে, উদ্ধার বাঘের খুলনায় চিকিৎসা শুরু।

  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার ভিউ

এম মনিরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে অবশেষে উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল রোববার (৪ জানুয়ারি) রাতে খুলনা বন্যপ্রাণী পূর্ণবাসন কেন্দ্রে বাঘটিকে আনার পর সেখানে শুরু হয়েছে চিকিৎসা।

এর আগে, ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়, পরে বাঘটি খাঁচায় বন্দি করে খুলনা আনা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পুরুষ বাঘটি পূর্ণবয়স্ক, বাঘের সামানের বাম পা ফাঁদে আটকে ছিল, ফলে পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, ৪/৫ দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা বন বিভাগের বিশেষজ্ঞ টিমের, মূলত শনিবার দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে মোংলার শরকির খাল দিয়ে আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে, এরপর থেকে বাঘটি উদ্ধারে তৎপরতা শুরু করে তারা, বাঘটি উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল আসে রোববার দুপুরে, এ ছাড়া উদ্ধারকাজে আসে খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্চের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির বলেন,বাঘটিকে উদ্ধার করে, খুলনা বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ঔষধ ও স্যালাইন দেওয়া হচ্ছে, বাকি শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বন বিভাগ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো: মফিজুর রহমান চৌধুরী বলেন, গত রোববার দুপুর আড়াইটার দিকে বাঘটিকে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়, উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসা দিতে খুলনা বন্যপ্রাণী পূর্ণবাসন কেন্দ্রে আনা হয়েছে।সেখানে বাঘটির চিকিৎসা চলছে , চিকিৎসার জন্য গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জুলকার নাইম খুলনায় এসেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com