1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
প্রতিবেদনে আর.এস হালনাগাদের পরামর্শ, অথচ ১৪৩ স্মারক ২৩.০৮.২০২৬ আর এস হালনাগাদের ফাইল উপজেলা ভূমি অফিসের টেবিলে। কুমিল্লায় বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের অভিযোগ! বৈধ কাগজপত্র থাকার পরও কাঠবোঝাই গাড়িপ্রতি ২,১০০–২,৬০০ টাকা আদায়ের অভিযোগ, নীরব কেন কর্তৃপক্ষ? অবশেষে ভোলা থেকে বদলি তোতা মিয়া! দীর্ঘদিনের বিতর্কের অবসান, অনিয়মের অভিযোগ তদন্ত করে জবাবদিহি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। বোরহানউদ্দিনের টববী ইউনিয়নে জেলেদের মাঝে ৬০ টন চাল বিতরণ, তালিকায় নাম না থাকায় ক্ষোভ বোচাগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ। আসাননগর ইউনিয়নে ২৭০০ জেলের চাল বিতরণ নিয়ে অনিশ্চয়তা, অনিয়মের অভিযোগ। ভোলা-২-এর গণমানুষের নেতা আবুল কালাম আজাদের নিঃশর্ত মুক্তির দাবি বোরহানউদ্দিন ও দৌলতখানের মানুষের পাশে থাকা জননেতার মুক্তি চান তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম পুরোধা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে শোকসভা ও দোয়া মাহফিল। গভীর শ্রদ্ধা,ভালোবাসা ও আবেগঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বাদ আসর কুষ্টিয়া শহরের মজমপুরে অবস্থিত জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব,গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
শোকসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিন,খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার, খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী খন্দকার মো.সোহেল ইসলাম,জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম স্বপন,দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার রিপন,লালন টিভি ২৪-এর চেয়ারম্যান সেলিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন আজকের দর্পণ ও The Muslim Times-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম বিমা,মিরাজুল ইসলাম মিরাজ,নাজমুল আলম,মো.জুবায়ের হোসেন,লালন টিভি ২৪-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো.শামীম রেজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে ছিল খন্দকার ট্রেডার্স,কুষ্টিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com