1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
ধর্ষণ মামলার আসামী কর্তৃক তরুণীকে অপহরণ ও হত্যার হুমকি, আদালতে মামলা ২৭ বছর পর কারামুক্ত কালু: মানবিক পুনর্বাসন হোক, তবে দুলাল হত্যার শোককে উপেক্ষা নয়। স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে নতুন আলু উঠলেও দামে হতাশ কৃষকরা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার ভিউ

মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুর জেলায় নতুন আলু উঠতে শুরু করেছে। জমিতে আলুর ফলন ভালো হলেও বাজারদর নিয়ে চরম হতাশায় ভুগছেন কৃষকরা। বর্তমানে পাইকারি বাজারে নতুন আলুর দাম কেজিপ্রতি মাত্র ১১ টাকা হওয়ায় উৎপাদন খরচ তুলতেই পারছেন না তারা।

কৃষকদের ভাষ্য, সার, বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আলু উৎপাদনে খরচ অনেক বেশি পড়েছে। অথচ বাজারে আলুর দাম এতটাই কম যে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে।

কৃষক শরিফুল ইসলাম বলেন,
“১১ টাকা কেজি দরে আলু বিক্রি করে কোনো লাভের আশা করা যায় না। আলুর দাম যদি কমপক্ষে ২০ টাকা হতো, তাহলে কোনোভাবে খরচ তুলতে পারতাম।”

এ বিষয়ে আরেক কৃষক জনাব সাদ্দাম হোসেন বলেন,
“এ বছর আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় আমরা হতাশ। সব দিক বিবেচনা করে যদি আলুর দাম ১৮ থেকে ২০ টাকা হতো, তাহলে অন্তত আমাদের কিছুটা স্বস্তি মিলত।”

অন্যান্য কৃষকরাও জানান, বর্তমান বাজারদর কৃষকদের জন্য অত্যন্ত হতাশাজনক। তারা বলেন, ন্যায্য মূল্য না পেলে কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলবেন অনেকেই। এতে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষকদের দাবি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করবে। তাদের মতে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com