1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
ধর্ষণ মামলার আসামী কর্তৃক তরুণীকে অপহরণ ও হত্যার হুমকি, আদালতে মামলা ২৭ বছর পর কারামুক্ত কালু: মানবিক পুনর্বাসন হোক, তবে দুলাল হত্যার শোককে উপেক্ষা নয়। স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় যানজট নিরসনে মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া জেলার যানজট নিরসন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে বাস–মিনিবাস মালিক সমিতি,ট্রাক মালিক সমিতি এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন,পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কুষ্টিয়ার বর্তমান যানজট সমস্যা সমাধান কোনো একক প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগই একটি আধুনিক,স্বচ্ছ ও শৃঙ্খলিত ট্রাফিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করতে পারে। তিনি মালিক-শ্রমিক নেতাদের সহযোগিতা কামনা করে জানান,জেলার প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ উদ্যোগ নিয়ে কাজ করছে।
মতবিনিময় সভায় উপস্থিত মালিক-শ্রমিক নেতৃবৃন্দ জেলার যানজট নিরসনে বেশ কয়েকটি গঠনমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা জানান,নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড ব্যবহার,ওভারটেকিং নিয়ন্ত্রণ,লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন কুষ্টিয়াকে একটি নিরাপদ,শৃঙ্খলিত ও যানজটমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com