1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
ধর্ষণ মামলার আসামী কর্তৃক তরুণীকে অপহরণ ও হত্যার হুমকি, আদালতে মামলা ২৭ বছর পর কারামুক্ত কালু: মানবিক পুনর্বাসন হোক, তবে দুলাল হত্যার শোককে উপেক্ষা নয়। স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও খেলাধুলার সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি ০৭-০৬ ২০২৫:

খাগড়াছড়ি দীঘিনালা ৫ নং বাবুছড়া ইউনিয়ন পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি–এর নির্দেশনায় টানা চারদিন ধরে উল্টাছড়ি, পাকুজ্জাছড়ি, ধনপাতাছড়া এবং অন্যান্য দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট শেখ সাব্বির আহমেদ এবং ওয়ারেন্ট অফিসার মো. মহিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শতাধিক গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেন। প্রতিকূল পথ ও চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলা করে সেনাবাহিনীর এসব সদস্যরা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে গিয়ে মানুষের দোরগোড়ায় শীতবস্ত্র পৌঁছে দেন।

এছাড়া শুধু শীতবস্ত্র নয়—সেনাবাহিনী ওইসব এলাকায় বসবাসকারী শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের কথা বিবেচনায় নিয়ে ভলিবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রীও বিতরণ করে। ফলে আনন্দে মুখর হয়ে ওঠে পাহাড়ি শিশুদের দিন।

স্থানীয় পাহাড়ি বাসিন্দারা কম্বল ও খেলাধুলার সামগ্রী পেয়ে সেনাবাহিনীর এই মানবিক ও কল্যাণমূলক পদক্ষেপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে দীঘিনালা জোন দীর্ঘদিন ধরেই যে উন্নয়ন ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।

দীঘিনালা জোনের পক্ষ থেকেও জানানো হয়—মানুষের সেবায়, শান্তি প্রতিষ্ঠায় এবং পার্বত্য এলাকার উন্নয়নে সেনাবাহিনীর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com