1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ বার ভিউ

মোঃ মতিউর রহমান গফুর,
বিশেষ পতিনিধি

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে আজ ( ৪ ডিসেম্বর ২০২৫) বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সর্বস্তরের মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। এতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা যুক্ত হন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা এখনো দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এই জেলার উন্নয়ন দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত। কৃষি, গ্যাস ও মৎস্য সম্পদে সমৃদ্ধ ভোলার সম্ভাবনাকে সেতুর অভাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পচনশীল কৃষিপণ্য দ্রুত মূল ভূখণ্ডে পাঠাতে না পারায় কৃষকদের বড় ধরনের লোকসান গুনতে হয়, অনেক সময় তাদের বছরের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

বক্তারা আরও জানান, জরুরি চিকিৎসা সেবা ভোলায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা। অসুস্থ রোগীকে উন্নত হাসপাতালে নিতে হলে নদীপথই একমাত্র ভরসা। কিন্তু যাতায়াতে বিলম্বের কারণে অনেক রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে, কখনও মৃত্যুঝুঁকিও তৈরি হয়। সেতু হলে জরুরি চিকিৎসা সেবা দ্রুত পাওয়া সম্ভব হবে বলে তারা মনে করেন।

এছাড়া শিক্ষার্থীদের ভোগান্তির কথাও তুলে ধরেন বক্তারা। দেশের মূল ভূখণ্ডে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হলে দীর্ঘ নদীপথের ঝঞ্ঝাট, অনিশ্চয়তা ও অতিরিক্ত খরচের কারণে ভোলার ছেলে–মেয়েদের শিক্ষা জীবন কঠিন হয়ে পড়ে। বক্তারা বলেন, সেতু নির্মাণ হলে ভোলার শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হবে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ভোলা–বরিশাল সেতুর বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, এ সেতু শুধু ভোলার নয়—বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মূল চাবিকাঠি। দ্রুত সেতু নির্মাণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com