1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

পিরোজপুর-২ আসনে নেছারাবাদ থেকে ফকরুল আলমের মনোনয়ন দাবিতে নারীদের মিছিল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫১ বার ভিউ

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনে নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী মনোনয়নের দাবিতে হাতে ব্যানার নিয়ে মিছিল করেছেন শতাধিক নারী। বৃহস্পতিবার সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা ও সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রাম এলাকার শতাধিক নারী নেছারাবাদ থেকে প্রার্থী দেয়ার দাবিতে ওই মিছিলে অংশ নেন। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ফকরুল আলমকে নেছারাবাদ থেকে মনোনয়ন দেয়ার দাবিতে ওই মিছিল করা হয়েছে বলে মনোনয়ন প্রত্যাশি ফকরুল আলমসহ তার মিছিলে অংশ নেয়া বেশ কয়েকজন নারী স্বীকার করেছেন।

মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, তারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. ফকরুল আলমকে প্রার্থী হিসেবে দেখতে চান। আটঘর কুড়িয়ানা ইউনিয়নের এক নারী বলেন, আমরা সাবেক চেয়ারম্যান জাকির হোসেন নান্টু মিয়ার কথায় মিছিলে এসেছি। ফকরুল ভাইকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নারীই স্থানীয় দিনমজুর ও গৃহিণী বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশি ফকরুল আলমের নিজ গ্রাম বালিহারির সেলি বেগম বলেন, আমরা নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী চাই, তাই মিছিলে এসেছি। একই এলাকার ফরিদা বেগম বলেন, আমরা বিএনপির ফকরুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।

আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন নান্টু মিয়া বলেন, ওই নারীরা নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী চাওয়ার দাবিতে মিছিল করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপি থেকে অর্ধডজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, মাহমুদ হোসেন ও ফকরুল আলম ছিলেন আলোচনায়। বর্তমানে এ আসনে জামায়াতের প্রার্থী শামীম বিন সাঈদির বিপরীতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। গত সোমবার বিএনপির দলীয় কার্যালয় থেকে আহম্মেদ সোহেল মঞ্জুরের নাম ঘোষণা করা হয়।

তবে মনোনয়ন ঘোষণার পরও ফকরুল আলমের সমর্থকদের একটি অংশ এখনো নীরব অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম বালিহারি ও নাসির উদ্দীন নান্টু মিয়ার এলাকার নারীসমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়নবঞ্চিত নেতা মো. ফকরুল আলম বলেন, এটা এখনো দলের চূড়ান্ত তালিকা নয়। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পরই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। তখন যার নাম ঘোষণা করা হবে, আমরা তার পক্ষেই কাজ করব। তিনি বলেন, আজকে যারা মিছিল করেছে তারা আমাকে চাচ্ছে। আশা রাখি দল আমাকে পূনরায় বিবেচনা করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com