1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ :
ধর্ষণ মামলার আসামী কর্তৃক তরুণীকে অপহরণ ও হত্যার হুমকি, আদালতে মামলা ২৭ বছর পর কারামুক্ত কালু: মানবিক পুনর্বাসন হোক, তবে দুলাল হত্যার শোককে উপেক্ষা নয়। স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

দিনাজপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার ভিউ

মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে উচ্ছ্বাসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাব মোঃ রাজিবুল ইসলাম পলাশ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোঃ নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মোঃ ইকবাল হায়দার।

অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়—এ সময়টিই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্যারিয়ার ও চরিত্র গঠনের সোনালী সময়। শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে আদর্শ ও সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

বক্তারা আরও বলেন, “ক্যারিয়ার মানে কেবল চাকরি নয়; বরং নিজের যোগ্যতা, সততা ও মেধা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা — এটিই প্রকৃত ক্যারিয়ার।” তারা নবীন শিক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক পরিশ্রম ও ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবনে সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দসহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও প্রেরণাময় পরিবেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com