1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত

কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা জমকালো আয়োজনে অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া চেম্বার ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কুষ্টিয়া জেলা আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন নাসির গ্রুপের চেয়ারম্যান ও চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দিন মৃধা,বিগত বছরের পরিচালকবৃন্দ, নবনির্বাচিত পরিচালকবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় নবনির্বাচিত পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত পরিচালকরা হলেন মো.ফুয়াদ রেজা ফাহিম, আখতারুজ্জামান কাজল মাজমাদার, পারভেজ মাজমাদার,হাজী মো.এমরানুর রহমান,মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ,জিহাদুজ্জামান,শাহাবুদ্দিন,হাজী রবিউর রহমান,প্রকৌশলী সাইফুল আলম মারুফ,উত্তম সাহা, এস.এম.আলমগীর আলম,ইমরান হোসাইন ও হামিদুর রহমান প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাজী আবু জাফর মোল্লা। একই সঙ্গে এ গ্রুপ থেকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মেজবার রহমান এবং বি গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হন কাজী রফিকুর রহমান রফিক। আগামী দুই বছর এই নবনির্বাচিত কমিটি চেম্বারের কার্যক্রম পরিচালনা করবে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির কুষ্টিয়া জেলা আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন,ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণভোমরা। তাঁদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও ব্যবসায়িক স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় ব্যবসায়ীবান্ধব নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
তিনি বলেন,বর্তমান অর্থনৈতিক সংকট,কর ব্যবস্থার অস্বচ্ছতা এবং ব্যবসায়ীদের উপর অযৌক্তিক চাপ দেশের বাণিজ্য পরিবেশকে নষ্ট করছে। ব্যবসায়ীরা যেন নির্ভয়ে পণ্য উৎপাদন ও বিপণন করতে পারেন,সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও জানান,বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের জন্য সহজ ঋণনীতি,কর রেয়াত ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ প্রণয়ন করবে।
বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজসহ সাধারণ মানুষ আজ নানামুখী সমস্যায় জর্জরিত। সরকারের দায়িত্বহীনতা,প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের কারণে জেলার বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।তিনি বলেন,বিদ্যুৎ,গ্যাস ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থায় ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকে থাকা দায় হয়ে পড়েছে। উপরন্তু প্রশাসনিক জটিলতা ও অযৌক্তিক করব্যবস্থার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রকৌশলী জাকির হোসেন সরকার আরও বলেন,কুষ্টিয়া শহর ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা,রাস্তাঘাটের বেহাল দশা এবং বেকারত্বের বিস্তারে মানুষ দিশেহারা। সরকার এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

তিনি ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানান দেশের অর্থনীতির মেরুদণ্ড ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ রক্ষা এবং কুষ্টিয়ার উন্নয়নে ভূমিকা রাখবেন।
সভাপতি হাজী আবু জাফর মোল্লা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন,ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাঁদের সৎ ও নিষ্ঠাপূর্ণ কর্মকাণ্ডই জাতীয় উন্নয়নের ভিত্তি মজবুত করে।
তিনি আরও বলেন,চেম্বার শুধু ব্যবসায়ীদের সংগঠন নয়,এটি কুষ্টিয়ার সার্বিক অর্থনৈতিক উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। আমরা চাই সবাই সম্মিলিতভাবে কাজ করি, যাতে তরুণ উদ্যোক্তারা উৎসাহ পায় এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়।
তিনি আশ্বাস দেন যে,চেম্বার সরকারের সঙ্গে সমন্বয় রেখে ব্যবসায়ী সমাজের ন্যায্য স্বার্থ রক্ষায় সর্বদা কাজ করবে।
অনুষ্ঠানে চেম্বারের সহসভাপতি,পরিচালকবৃন্দ,সাধারণ সদস্য,জেলা বিএনপির নেতৃবৃন্দ,বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com