1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ :
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা। দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ায় পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পরীক্ষার সূচনা হয়।
পদোন্নতি পরীক্ষায় এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদ এবং কনস্টেবল/নায়েক থেকে এ এস আই (নিঃ) পদে উন্নীত হওয়ার লক্ষ্যে পরীক্ষার্থীরা প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্যারেড পর্বের সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি পরীক্ষার বিভিন্ন ধাপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন। এছাড়া পরীক্ষা পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় ধরে চলা দিনব্যাপী এই পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন,দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। পুলিশ সদস্যরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। জনগণের প্রতি পূর্ণ আস্থা নিয়ে পুলিশ তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে।
পুলিশ সুপারের এই মন্তব্য এলাকাবাসীকে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে এবং কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সতর্কতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com