1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

পিরোজপুরে স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের দুই পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

স্কুল থেকে ফেরার পথে পিরোজপুরের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের (৫০) দুই পা ও ডান হাত ভেঙে দিয়েছে দুর্বত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমার (৪৬) আহত হন।

সহকারী শিক্ষক অসীম কুমার জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে তিনি পিরোজপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তিন থেকে চারটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। পরে তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বিপুল মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষক অসীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার বলেন, বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান জানান, মঙ্গলবার বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর বিকেলে এ হামলার খবর পান।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং জিজ্ঞাসাবাদের জন্য ১নং শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চাঁনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com