1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
পঞ্চগড়ে সারের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা সংবাদ প্রকাশের পরও সমাধান নেই, মৌলভীবাজার সদর ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগ সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত পাটওয়ারির মোটরসাইকেল শোডাউন তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় প্রবাসীর পিতা মাতাকে মেরে রক্তাক্ত করলেন কুষ্টিয়া জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ৮ নং পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং ক্যাম্পিং সভা অনুষ্ঠিত দীঘিনালা–রাঙামাটি রুটে চালু হলো যাত্রীবাহী পিকআপ সার্ভিস প্রতিবেদনে আর.এস হালনাগাদের পরামর্শ, অথচ ১৪৩ স্মারক ২৩.০৮.২০২৬ আর এস হালনাগাদের ফাইল উপজেলা ভূমি অফিসের টেবিলে। কুমিল্লায় বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের অভিযোগ! বৈধ কাগজপত্র থাকার পরও কাঠবোঝাই গাড়িপ্রতি ২,১০০–২,৬০০ টাকা আদায়ের অভিযোগ, নীরব কেন কর্তৃপক্ষ? অবশেষে ভোলা থেকে বদলি তোতা মিয়া! দীর্ঘদিনের বিতর্কের অবসান, অনিয়মের অভিযোগ তদন্ত করে জবাবদিহি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির অভিযোগ উঠেছে।

  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় রোগীর স্বজনদের গলায় অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ছিনতাই হয়েছে বলে জানিয়েছেন রোগীর স্বজনরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতেরা পিপুল বাড়িয়া মাঠে থাকা যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে।
এরপর পাঁচ-ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্স টির চালক ও যাত্রীদের জিম্মি করে। অ্যাম্বুলেন্সের চালক রতন বলেন,রাতে রোগীকে অক্সিজেন সহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুল বাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা গাড়ি আটকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার আগে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়।
রোগীর স্বজন জালাল বলেন,আমরা অ্যাম্বুলেন্স-চালককে কাতলামারী দিয়ে কুষ্টিয়ায় যেতে মানা করেছিলাম,কিন্তু তিনি ওই পথেই গেলেন। পথে ডাকাতেরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
রাত ২টার দিকে আমরা রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন গণমাধ্যমকে বলেন,রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদরোগজনিত সমস্যায় লিটন নামে এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন,ডাকাতির বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com