1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
পঞ্চগড়ে সারের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা সংবাদ প্রকাশের পরও সমাধান নেই, মৌলভীবাজার সদর ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগ সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত পাটওয়ারির মোটরসাইকেল শোডাউন তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় প্রবাসীর পিতা মাতাকে মেরে রক্তাক্ত করলেন কুষ্টিয়া জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ৮ নং পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং ক্যাম্পিং সভা অনুষ্ঠিত দীঘিনালা–রাঙামাটি রুটে চালু হলো যাত্রীবাহী পিকআপ সার্ভিস প্রতিবেদনে আর.এস হালনাগাদের পরামর্শ, অথচ ১৪৩ স্মারক ২৩.০৮.২০২৬ আর এস হালনাগাদের ফাইল উপজেলা ভূমি অফিসের টেবিলে। কুমিল্লায় বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের অভিযোগ! বৈধ কাগজপত্র থাকার পরও কাঠবোঝাই গাড়িপ্রতি ২,১০০–২,৬০০ টাকা আদায়ের অভিযোগ, নীরব কেন কর্তৃপক্ষ? অবশেষে ভোলা থেকে বদলি তোতা মিয়া! দীর্ঘদিনের বিতর্কের অবসান, অনিয়মের অভিযোগ তদন্ত করে জবাবদিহি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের
সংবাদ শিরোনাম:

সংবাদ প্রকাশের পরও সমাধান নেই, মৌলভীবাজার সদর ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার ভিউ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

একের পর এক অনুসন্ধানী নিউজ প্রকাশের পরও মৌলভীবাজার সদর উপজেলা ভূমি অফিস ১৪৩ নং স্মারক ২৩.০৮.২০২৬ তারিখের আর.এস হালনাগাদের মূল তদন্ত প্রতিবেদন ভুক্তভোগীকে দিচ্ছে না। এতে চরম হয়রানির শিকার হচ্ছেন আদর্শ গ্রামের সজ্ঞব খাঁন মুকিদ।

আজ ১১ অক্টোবর সরজমিনে উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা যায়, শমসেরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার কর্তৃক ২৩.০৮.২০২৬ তারিখে দাখিলকৃত ১৪৩ নং স্মারকের ফাইলটি আজও অফিসের টেবিলে আটকা অবস্থায় আছে। ভুক্তভোগী প্রতিবেদন চাইলে অফিস থেকে কখনো বলা হচ্ছে “ফাইল পাওয়া যাচ্ছে না”, কখনো স্মারক নাম্বার ভুল, কখনো আবেদনের কপি লাগবে, কখনো আগামী সপ্তাহে আসেন, বা “প্রক্রিয়াধীন”।

অথচ উপজেলা ভূমি অফিসের নিজের দাখিলকৃত ০৬ নং স্মারক ০১/০১/২০২৬ (স্বাক্ষর: সহকারী কমিশনার ভূমি লুৎফুন নাহার শারমীন ১৯০৫৭) প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে,তদন্তের ভিত্তিতেই তিনি জেলা প্রশাসককে প্রতিবেদন পাঠিয়েছেন এবং ভুক্তভোগীকে আর.এস হালনাগাদের পরামর্শ দিয়েছেন।

সেই প্রতিবেদনে তিনি নিজেই স্বীকার করেছেন, আবেদনকারীর পিতা সদর মিয়া ও মাতা সুনেছা বিবির নামে ৪৫/৯১ ও ৪৩/৯০-৯১ নং বন্দোবস্ত মোকদ্দমায় ১৯২৯ নং জেএলভুক্ত পাট অব দিনারপুর হিলস মৌজার ১০৯ নং দাগে ০.৭০ একর ৯৯ বছরের লিজ বৈধ।

ভুক্তভোগীর বক্তব্য:
“আমার বাবা ও মায়ের ৯৯ বছরের বন্দোবস্তকৃত ০.৭০ একর জমি বৈধ বলে AC Land নিজেই লিখেছেন। তারপরও হালনাগাদের মূল কাগজ ১৪৩ নং স্মারক আমাকে না দিয়ে ঘুরানো হচ্ছে। একের পর এক নিউজ করেও প্রতিকার পাচ্ছি না। এটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(১)(ক) ও ৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে টেবিলে আটকে থাকা ১৪৩/২৩.০৮.২০২৬ স্মারকের ফাইলটি উন্মুক্ত করে আর.এস রেকর্ড হালনাগাদ ও দখল পুনরুদ্ধার করা হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com