1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ। জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যাচেষ্টা: ১২ ঘণ্টার অভিযানের নেপথ্যে বখাটে ইমনের পতন । কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের মামলা ছাড়া পুলিশি হয়রানি না করার দাবি প্রেসক্লাব সম্পাদকের শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে আড়াই বছরের শিশু সিজানের মর্মান্তিক মৃত্যু। ​ গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা কলাপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আর.এস রেকর্ড হালনাগাদে ৭ দিনের মধ্যে অগ্রগতি জানতে চেয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ৭ দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

সাত দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে টানা এক ঘণ্টা কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেটে এ কর্মসূচি পালন করেন তারা। এতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। ডিপ্লোমা শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দশম গ্রেড বরাদ্দ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্য থেকে নিয়োগ, উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি,ক্রাফট পর্যায়ে কারিগরি শিক্ষায় শিক্ষিতদের সরকারি চাকরিতে নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, বাস্তবমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব প্রদান এবং বেসরকারি চাকরিতে অভিন্ন বেতন স্কেল নির্ধারণ।অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. আশরাফ আলী ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস। বক্তারা অভিযোগ করেন, কারিগরি শিক্ষাকে উপেক্ষা করে বিএসসি ডিগ্রিধারীরা প্রকৌশল খাতকে একচেটিয়া দখল করার ষড়যন্ত্র করছে, যা দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। তারা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো দীর্ঘদিনের যৌক্তিক দাবি হলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। একই সঙ্গে বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত ‘অযৌক্তিক ৩ দফা দাবির’ প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ঘোষিত দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ব্রাল অঙ্গীকার’ শীর্ষক শপথ গ্রহণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। আয়োজকরা জানান, আগামী দিনে কারিগরি শিক্ষার্থীদের উপস্থিতি আরও ব্যাপকভাবে নিশ্চিত করা হবে। একই সঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রতিবাদ ও সংহতি কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com