1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া মিরপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিপুল পরিমাণ মাদক ধ্বংস।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া মিরপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লক্ষ টাকা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মিরপুরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
জানা গেছে, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল মেথ, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিড়িসহ নানা ধরনের মাদকদ্রব্য।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্তপথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক জব্দ করা হয়।
ধ্বংসের সময় উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানসহ বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এ সময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গত এক বছরে আমাদের যে টহল ও সক্রিয়তা বেড়েছে, সেই পরিপ্রেক্ষিতে মাদক ধ্বংসের পরিমাণ আরও বাড়বে। গত বছর ২৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছিল। এ বছর ধ্বংস করা হয়েছে ৭৫ কোটি টাকার মাদক।
তিনি আরও জানান, আমাদের অন্যতম কাজ হবে মাদকের চাহিদা কমানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। প্রতিটি ক্ষেত্র থেকে মাদককে না বলতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com