1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে জীবন মহলে অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ ও ভাঙচুর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত ‘জীবন মহল’-এ অশ্লীল ও অসামাজিক কার্যকলাপ বন্ধসহ ভণ্ড জীবন চৌধুরীর বিচারের দাবিতে বৃহস্পতিবার (২৮/০৮/২৫) বিকেল ৩ টা থেকে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী ও ইসলামপ্রিয় তৌহিদী জনতা। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা জীবন মহলে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এসময় জীবন চৌধুরীর লোকজন প্রথমে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে তৌহিদী জনতা আত্মরক্ষার্থে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে অন্তত ৭ থেকে ১০ জন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষুব্ধ জনতা জীবন মহলের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। একপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হলে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ তৌহিদী জনতা জীবন চৌধুরীর গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দিনাজপুর জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তৌহিদী জনতার প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন এবং পরিস্থিতি শান্ত হয়। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com