1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নোটিশ :
দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ
সংবাদ শিরোনাম:

সিলেটে হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক

  • আপডেটের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার ভিউ

মোঃ শাহিন হাওলাদার

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৯ জন নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি নগরীর দুটি হোটেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, গত ২৩ আগস্ট বিকেল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তিন যুবক ও দুই যুবতিকে আটক করা হয়। তারা হলেন— হোটেলের ম্যানেজার জামাল মিয়া (৩২), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।

এরপর বিকেল পৌনে ৫টার দিকে নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকার ‘ঢাকা প্যালেস হোটেল’-এ আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে দুই যুবক ও দুই যুবতিকে আটক করা হয়। তারা হলেন— মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) ও মনি আক্তার (১৯)।

আটক ব্যক্তিদের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com