1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ। আফগানিস্তানে ওয়াল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব -এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন। কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন। দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যত বড় প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিবাজ হোন না কেন, সেই চেয়ার স্থায়ী নয় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ। জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম
সংবাদ শিরোনাম:

প্রিয় নেতার জন্য রাজকীয় সিংহাসন প্রস্তুত করলেন মোতালেব

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার ভিউ

মোঃ শাহিন হাওলাদার
খুলনা জেলা প্রতিনিধি দৈনিক দক্ষিণের অপরাধ সাংবাদ

ময়মনসিংহের ভালুকায় এক খেজুরচাষির ভালোবাসা আর স্বপ্ন ঘিরে তৈরি হয়েছে রাজকীয় এক জোড়া চেয়ার। প্রায় পাঁচ বছর ধরে শ্রম, সময় আর নিজস্ব অর্থ ব্যয়ে তৈরি এই বিশেষ আসনে বসানোর জন্য তিনি অপেক্ষা করছেন তার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

ভালুকা উপজেলার কৃষক আব্দুল মোতালেব স্থানীয়ভাবে ‘খেজুর মোতালেব’ নামে পরিচিত। পেশায় সাধারণ খেজুরচাষি হলেও তার ভালোবাসা অসাধারণ। ২০০৪ সালে তারেক রহমান তার খেজুর বাগান পরিদর্শনে আসেন। সে সময় আর্থিক অসচ্ছলতার কারণে নেতার বসার কোনো ব্যবস্থা করতে না পেরে তাকে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সেই বেদনা থেকেই তিনি প্রতিজ্ঞা করেন, একদিন নিজের সামর্থ্যে রাজকীয় চেয়ার তৈরি করবেন, যাতে প্রিয় নেতা এলে সম্মানের সঙ্গে বসাতে পারেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সরেজমিনে মোতালেবের বাড়িতে গিয়ে দেখা যায়, সোনালি রঙে রাঙানো কাঠাল কাঠের খোদাই করা ময়ূর, ফুল-পাতা ও নানান কারুকার্যযুক্ত দুটি চেয়ার মাঝখানে একটি টেবিলসহ সাজানো। দুই পাশে রয়েছে প্রাচীন শৈল্পিক ছোঁয়ার দুটি পাখা। এ ছাড়া অতিথি আপ্যায়নের জন্য রয়েছে দুটি ডাইনিং টেবিল ও কয়েকটি চেয়ার। সব মিলিয়ে যেন রাজকীয় আসন।

তার বাগানের কর্মচারী সুজন দীর্ঘ পাঁচ বছর ধরে এই আসবাব তৈরি করেছেন। তিনি বলেন, বাগানের কাজ শেষ করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেছি। ২০০৯ সালে শুরু করে ২০১৪ সালে শেষ করি। খেজুরচাষি মোতালেবের ইচ্ছায় প্রতিটি আসবাব নিজ হাতে খোদাই করেছি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com