1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ। আফগানিস্তানে ওয়াল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব -এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন। কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন। দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যত বড় প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিবাজ হোন না কেন, সেই চেয়ার স্থায়ী নয় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ। জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম
সংবাদ শিরোনাম:

আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ।

  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

অনিকুল ইসলাম উজ্জ্বল

বরগুনার আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে তাঁর নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তুহিনের বাবা অলী উল্লাহ মুন্সির অভিযোগ,তাঁর ছেলেকে কেউ হত্যা করে হাত বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে অলী উল্লাহ ছেলের ঘরের দরজায় ধাক্কা দেন এবং ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাকালে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। এ সময় তাঁর দুই হাত বাঁধা ছিল।
পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে অলী উল্লাহ মুন্সি বলেন,গত দুই দিন ধরে আমার ছেলের দেখা নেই। শনিবার দুপুরে ওর ঘরের দরজায় ধাক্কা দিই এবং ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়াশব্দ পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে ওকে হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখি।তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করে এ অবস্থায় রেখে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাই।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা অবস্থায় গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com