1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ইমামের চোখ উপড়ে ফেলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুমারখালীতে আত্মগোপনে থাকা রহিদুলকে গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মসজিদের ইমামের চোখ উপড়ে ফেলার মতো চাঞ্চল্যকর ও নৃশংস ঘটনার প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে (মঙ্গলবার দিবাগত রাত) আনুমানিক ৩টার দিকে পার্শ্ববর্তী কুমারখালী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে, ইমামের উপর হামলার প্রধান আসামি রহিদুল কুমারখালী উপজেলার একটি বাড়িতে আত্মগোপন করে আছে। এই তথ্যের ওপর ভিত্তি করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

গভীর রাতের এই অভিযানে রহিদুলকে সফলভাবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহিদুল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের রেজাউল হকের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি ছিল অত্যন্ত মর্মান্তিক ও পাশবিক। ঘটনার পর থেকেই আমরা আসামিদের ধরতে তৎপর ছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার পেছনের কারণ ও এর সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য,সম্প্রতি জয়রামপুর এলাকার একটি মসজিদের ইমামের ওপর পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা তাঁর দুটি চোখ উপড়ে ফেলে। এই অমানবিক ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়,ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে।

প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত সকলের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com