1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

উত্তরার ঘটনার পর চার দলকে ডেকে আলোচনায় প্রধান উপদেষ্টা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৫ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়
ঢাকা, ২২ জুলাই ২০২৫: বিএনপি ও জামায়াতে ইসলামীসহ চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (আজ) রাত ৯টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, চলমান রাজনৈতিক সংকট, সাম্প্রতিক বিমান দুর্ঘটনা এবং তা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের প্রেক্ষাপট তৈরি হয় গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়। ওই ঘটনার প্রতিবাদে আজ সচিবালয় ও উত্তরায় ব্যাপক বিক্ষোভ হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। আজকের বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা সংশ্লিষ্ট ইস্যুগুলোর দ্রুত সমাধানে গুরুত্ব আরোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com