1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

খাগড়াছড়ি দীঘিনালা পিডিবি’র বিরুদ্ধে বিক্ষোভ; ৪৮ ঘন্টার আল্টিমেটাম।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬০ বার ভিউ

মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ বিভাগের চলমান দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ গ্রাহকরা।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা বিদ্যুত অফিসের সামনে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ছাত্র ও সচেতন নাগরিক সমাজ।
এর আগে বোয়ালখালী বাজার এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল দীঘিনালার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে যোগ দেন শতাধিক ভুক্তভোগী গ্রাহক।

কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি মো. খালেদ হাসান রবিন, তরিকুল ইসলাম ফাহিম, মো. মারুফ খান, ও মো. শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বিদ্যুৎ অফিসের একের পর এক অনিয়মের চিত্র তুলে ধরেন। তারা অভিযোগ করেন- নতুন সংযোগ, মিটার প্রতিস্থাপন, বিল সংশোধনসহ প্রতিটি সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।
বক্তারা আরও বলেন, ‘জনসেবার নামে চলছে ঘুষের কারখানা। বিদ্যুৎ অফিস এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমরা আর মুখ বুজে থাকবো না, এখনই সময় প্রতিরোধ গড়ার।’
মানববন্ধন থেকে দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেওয়া হবে।’
সচেতন মহল মনে করছে, দ্রুত ব্যবস্থা না নিলে জনগণের ক্ষোভ আরও বিস্ফোরিত হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com