1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

৯৮ বছরের ভোগদখলীয় জমি নিয়ে দখলবাজির অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা

  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬৭ বার ভিউ

ডাক্তার শামীম( ভোলা জেলা প্রতিনিধি)
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওমরপুর এলাকার গাপুরিয়া মাদ্রাসার সংলগ্ন একটি জমি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মৃত হাজেরা খাতুনের ওয়ারিশ মানিক মেম্বারের দীর্ঘ ৯৮ বছর ধরে ভোগদখলে থাকা একটি জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন ওই পরিবারেরই এক প্রভাবশালী সদস্য সানাউল্লাহ (পিতা: মৃত ওসমান গনি)

২৮ জুন ২০২৫, শুক্রবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে থাকা একটি পুরনো দোকান ঘর ভেঙে নতুনভাবে টিনের ঘর নির্মাণ করা হচ্ছে। এতে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জমির দাবিদার মানিক নাম্বার জানান, “দীর্ঘদিন ধরে আমি এই জমির মালিক হিসেবে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। আজ হঠাৎ করে সানাউল্লাহ ও তার লোকজন আমার পূর্বের ঘর ভেঙে নতুন ঘর তুলছে, কোন প্রকার পূর্বাভাস ছাড়াই। আমি বাধা দিতে গেলে তারা আমাকে মারধরের হুমকি দেয়।”

সানাউল্লাহ পক্ষ দাবি করেছে, ২০ দিন আগে তারা সাহা পরিবার থেকে জমিটি ক্রয় করেছে। তবে তারা এখন পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে দাবি করেন মানিক নাম্বার।

এ বিষয়ে চরফ্যাশন থানায় একটি অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে, যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
উক্ত বিষয়ে সানাউল্লাহ মেয়াকে জিজ্ঞাসা করিলে তিনিও উক্ত জমির মালিকানা দাবি করেন,

এমন পরিস্থিতিতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও চরফ্যাশন উপজেলা যুবদলের কিছু সদস্য ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান এবং জমির বৈধ কাগজপত্র উপস্থাপন করে সামাজিকভাবে মীমাংসার আহ্বান জানান। এর মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তবে উদ্বেগের বিষয় হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com