1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া পৌরবাজারে ছাদ ধসে পড়েছে রহিম সুপার মার্কেটের দোকান, আতঙ্কে ব্যবসায়ীরা।

  • আপডেটের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯৮ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ধ্বংসস্তপে
আতঙ্ক ছড়িয়েছে পুরো মার্কেটে
কুষ্টিয়া পৌরবাজারের রহিম সুপার মার্কেটের ২২ নম্বর দোকানের ছাদ আচমকা ভেঙে পড়েছে। শনিবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে এতে পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দোকানটির মালিক মো. রাজুউর রহমান (৪৮), পিতা মৃত সোহরাব উদ্দিন, জানান রাতের বেলায় দোকান বন্ধ থাকায় প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে মার্কেটের ভবনের অবস্থা দেখে মনে হচ্ছে, যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

তিনি আরও বলেন, “১৯৯২ সালে রহিম সুপার মার্কেট নির্মাণ করা হয়। তখনকার নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই আজ এমন পরিস্থিতি। প্রতিদিনই কোথাও না কোথাও ছাদের সিমেন্ট, বালু ও পাথর খুলে পড়ছে। আজ আমার দোকান, কাল হয়তো অন্য কারও।

রহিম সুপার মার্কেট ব্যবসায়ীদের মধ্যে এখন দেখা দিয়েছে চরম আতঙ্ক। ছাদ ও দেওয়ালের ফাটল ও ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে তারা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। অনেকেই জানান, দোকানে বসেই তারা এখন মৃত্যুভয়ে দিন কাটাচ্ছেন।

মার্কেটের সভাপতি আব্দুল খালেক জানান, “আমরা বহুবার কুষ্টিয়া পৌরসভার দায়িত্বশীলদের বিষয়টি অবহিত করেছি। কিন্তু প্রতিবারই তাঁরা আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। মার্কেটের অবস্থা এতটাই নাজুক যে বড় কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।

পৌরবাজারের শতাধিক ব্যবসায়ী দাবি করেছেন, পৌরসভার পক্ষ থেকে যদি দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, তবে পুরো মার্কেটই একটি বড় বিপদের মুখে পড়তে পারে। তাঁরা বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছি। পৌরসভার দায়িত্বশীলদের প্রতি আহ্বান, দ্রুত ব্যবস্থা নিন। না হলে পরিণতি ভয়াবহ হতে পারে।

এদিকে কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com