1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে ক্যাপিটেশন ফান্ডের টাকা নিয়ে নয় ছয়

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৫ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সমাজের এতিম এবং দুস্থ্য শিশুদের সহায়তায় প্রতিমাসে এক জন শিশুর জন্য দুই হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত বেসরকারী এতিমখানার নীতিমালা অনুযায়ী নূন্যতম ১০ জন এবং ৬-১৮ বছর বয়সী এতিম এবং দুস্থ্য অবস্থান করে এরকম প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০% এতিমের জন্য ক্যাপিটেশন গ্রান্ট দেওয়ার সুযোগ রয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছর হতে শিক্ষার্থীদের মাথাপিছু ২০০০/- সরকারী অনুদান দেওয়া হয়।যার বিভাজন : খাদ্য বাবদ ১৬০০/-পোশাক বাবদ ২০০/- এবং চিকিৎসা ও অন্যান্য বাবদ ২০০/- টাকা। বাস্তব চিত্র ঘোড়াঘাটে একদম বিপরীত।

সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী ঘোড়াঘাট উপজেলায় মোট ২৪ টি এতিম খানা এবং লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় ক্যাপিটেশন ফান্ড চালু রয়েছে। তার মধ্যে কিছু মাদ্রাসার অবস্থা নাজুক। সরকারী কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অসাধু কিছু ব্যক্তির সহায়তায় সরকারী অনুদান আত্নসাৎ করা হচ্ছে।

তন্মধ্যে অন্যতম উপজেলার বিশাইনাথপুর (ডেওয়াগাড়ী) রাহিলা খাতুন দারুঃ হাঃ কওমী মাদ্রাসা ও এতিমখানা। উক্ত প্রতিষ্ঠানটি বর্তমানে ১৪৩ জন শিক্ষার্থীর ক্যাপিটেশন ফান্ড পায়। নিয়ম অনুয়ায়ী তার মাদ্রাসায় শিক্ষার্থী থাকার কথা ২৮৬ জন,কিন্তু সরেজমিনে এবং স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা যায় যে, ঐ মাদ্রাসাতে নিয়মিত ছাত্র /ছাত্রী সংখ্যা ৬০-৭০ জন।

আরো বলেন মাদ্রাসায় যখন কোন অফিসার পরিদর্শন করতে আসে তখন আশে পাশের গ্রাম থেকে কিছু সময়ের জন্য ছাত্র/ছাত্রী নিয়ে আসা হয়। এভাবে ছাত্র/ছাত্রীদের নামে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা মুহতামিম আত্নসাৎ করে।

অনিয়মের বিষয়ে মাদ্রাসার মুহতামিম আইনুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি জানান, এ বিষয়ে কোন সাংবাদিকের সাথে কথা বলা যাবে না, ডিডি সাহেবের সাথে কথা বলতে হবে।

মাদ্রাসাটির অনিয়মের বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার আ: আউয়াল কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদারকি করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com