1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা। দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ শিরোনাম:

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া

  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৫৬ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী ( ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি )

জাতীয় স্টেডিয়ামে জোরদার প্রস্তুতি, সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাদেশ ও সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচকে ঘিরে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেই প্রস্তুতির অংশ হিসেবে আজ সোমবার (৯ জুন ২০২৫) সকাল ১১টায় জাতীয় ফুটবল স্টেডিয়াম, গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে একটি বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।

এই মহড়ায় নেতৃত্ব দেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মহড়ায় অংশ নেয় সোয়াট (SWAT) টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন (K9) টিম। মূলত, সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার কৌশল প্রদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করাই ছিল এই মহড়ার মূল লক্ষ্য।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে আগত দর্শক, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ও আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ইউনিফর্মে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।

এছাড়া, যে কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন টিম। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে যান চলাচল নিয়ন্ত্রণ ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাও।

মহড়ায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে যেকোনো পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com