1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ। জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যাচেষ্টা: ১২ ঘণ্টার অভিযানের নেপথ্যে বখাটে ইমনের পতন । কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের মামলা ছাড়া পুলিশি হয়রানি না করার দাবি প্রেসক্লাব সম্পাদকের শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে আড়াই বছরের শিশু সিজানের মর্মান্তিক মৃত্যু। ​ গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা কলাপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আর.এস রেকর্ড হালনাগাদে ৭ দিনের মধ্যে অগ্রগতি জানতে চেয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা।
সংবাদ শিরোনাম:

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২১ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার ও দুজন আটক।

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় অস্ত্রসহ নিজ বাড়ি থেকে সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রহিম ও পিয়ার আলীর ছেলে।

গ্রেপ্তার সামিরুল বাহাদুরপুর ইউনিয়নের যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

রোববার (২৫ মে) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করে।

সেনাবাহিনী অভিযান শেষে উদ্ধার অস্ত্র-গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রগুলোসহ দুজন আসামিকে ভেড়ামারা থানায় হস্তান্তর করেছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছে ভেড়ামারা থানা।

ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও মেঘনাপাড়ায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এ সময় সামিরুল ইসলামের বাড়ির পেছনের লোহার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি অবিস্ফোরিত ককটেল, ৭টি বিভিন্ন সাইজের রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল উদ্ধার করা হয়।

এ ছাড়া নান্নুর বাড়ি থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও ওই এলাকার পরিত্যক্ত জায়গা থেকে আরও ১টি দেশি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সামিরুল ইসলাম ও নান্নু আলিকে সেনাবাহিনী গ্রেপ্তার করে অস্ত্রসহ ভেড়ামারা থানায় সোপর্দ করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, রোববার সেনাবাহিনী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় তারা দুজন আসামিসহ ১টি দেশি রিভালবার, ৭ রাউন্ড গুলি, অবিস্ফোরিত ৯টি ককটেল, ৭টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল হস্তান্তর করে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com