1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
গণমাধ্যম স্বাধীন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন ভোলায় আন্দালিভ রহমান গণমাধ্যম এখন মুক্ত নির্ভয়ে সমালোচনা করুন ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন! টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মুন্নি, হুইল চেয়ার পেলেন।

  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মন্নিও আর পাঁচজন স্বাভাবিক মেয়ের মত আদরে আবদারে স্বামীর সংসার করার স্বপ্ন দেখেছিল।
বধু বেশে গিয়েও ছিলো স্বামীর ঘরে। কিন্তু বিধি হয়ে বসলেন বাম! শশুরালয়ে মুন্নী হঠাৎই জ্বর অনুভব করেন। জ্বর থেকেই সমস্ত শরীর ব্যথা।
তারপর ধীরে ধীরে হাত-পা সহ সমস্ত শরীর হয়ে ওঠে অবশ। মুন্নী হারিয়ে ফেলে তাঁর স্বাভাবিক চলনশক্তি। দেখানো হয় বিভিন্ন ডাক্তার-কবিরাজ। তাতেও কোনো সুফল মেলে না। আরও অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। এতে স্বামীসহ শশুর বাড়ির লোকজনের অবহেলা দিন দিন বাড়তে থাকে।
তারা শুনাতে থাকে নানারকম কটুকথা। বাধ্য হয়ে মুন্নীকে চলে আসতে দরিদ্র বাবার ঘরে। এসব ছিলো বছর দশেক আগের ঘটনার বিবরণ। আর তখন থেকেই সমাজের কাছে মুন্নীর পরিচয় হয় সে প্রতিবন্ধী। এরপর থেকেই দরিদ্র পরিবারের বোঝা হয়ে বেঁচে আছে চলনশক্তিহীন মুন্নী। তাঁকে আনা-নেওয়া করতে প্রয়োজন হয় অন্তত দু’জন মানুষের। কিন্তু একটা মাত্র হুইল চেয়ার হলেই লাঘব হয় তাঁর কষ্টের।
সে নিজেই নিজের চলাফেরায় কিছুটা সহযোগিতা পারে। এমনই সংবাদ আসে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী শাহারিয়া ইমন রুবেলের কাছে। তিনি বিষয়টি জানার পর সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবুসহ তাদের কয়েকজন সহকর্মীদের নিয়ে দিশা সংস্থার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে সোমবার ২৫ এপ্রিল রাতে একটি হুইল চেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউপির ঝাউদিয়া গ্রামের মুন্নীর নিজ বাড়িতে হুইল পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার ও সংবাদ কর্মী অর্পণ মাহমুদ, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, সামসুল হক রুবেল, আব্দুস সালাম, তাসরিক আহম্মেদ, স্থানীয় আসাদ প্রমুখ।

এছাড়াও এলাকার বেশ কয়েকটি পরিবারে ইদের পোশাক পৌঁছে দেওয়া হয়। এ ব্যাপারে সহযোগিতা করেন পরিমল শপিং কমপ্লেক্সের কালার্স ভিউ, নিউ চয়েস ও সোহা ফ্যাশন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com