1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে ঘর নির্মাণ নিয়ে বিরোধ: ধর্ষণ মামলার হুমকির অভিযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১৮ বার ভিউ

ভোলা প্রতিনিধি:

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক ঘর নির্মাণকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বিপ্লব চৌধুরীকে মিথ্যা ধর্ষণ মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল সকাল ৯টার দিকে স্থানীয় ১০-১২ জন মানুষের উপস্থিতিতে বিপ্লব চৌধুরীর ফুপু খাদিজা ওরফে হেনা এবং শামী নুরুল ইসলাম তাকে নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ করেন বিপ্লব চৌধুরী।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয় রিপোর্টার্স ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, “কোনো নিরপরাধ ব্যক্তিকে পারিবারিক দ্বন্দ্বের জেরে মিথ্যা মামলার ভয় দেখানো আইনের অপব্যবহার। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ঘর নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে বিপ্লব চৌধুরী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয়রা বিষয়টির দ্রুত সমাধান ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com