
হাসান হৃদয়
ভোলা প্রতিনিধি
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, চরফ্যাশন সার্কেল জনাব মোঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দুলারহাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুলারহাট থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদক দ্রব্য ইয়াবাসহ নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
২৬ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১৩.৪৫ ঘটিকায় দুলারহাট থানার অফিসার ইনচার্জ এর পরিচালনায় একটি টিম দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল ০৪নং ওয়ার্ডস্থ আদর্শ কলেজ রোড জনৈক সুরুজ জামাল এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজ রানা (২৫) কে ৬ (ছয়) পিস ইয়াবা এবং বিক্রিত নগদ ৩,১২৫/- টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি: ১। মোঃ রিয়াজ রানা (২৫), পিতা- মোঃ খালেক বেপারী মাষ্টার, সাং- চর তোফাজ্জল ০৪নং ওয়ার্ড, থানা- দুলারহাট, জেলা- ভোলা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা (মামলা নং-১০, তারিখ-২৬/০৮/২০২৬) রুজু করা হয়েছে।
Leave a Reply