1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া দৌলতপুরে বাবা-ছেলেকে পথরোধ করে মারধরের অভিযোগ কুষ্টিয়ার বিশিষ্ট নাট্যকার ও পত্রিকা সম্পাদক খাদেমুল ইসলাম আর নেই। ৪নং শহরগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আজিমুল ইসলাম পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি; বরিশাল শাখার সভাপতি পলাশ, সম্পাদক শাহীন হাসন নগরে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ: তদন্তে মানবাধিকার সংগঠন, তথ্য সংগ্রহে বাধার অভিযোগ সংবাদ হোক সত্যের, বিচার নয়; গণমাধ্যমের দায়িত্ব আরও বাড়ুক ভোলার চরফ্যাশন ৩ নং চর মাদ্রাজ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ হেমায়েত উদ্দিন তুহিন নেছারাবাদের বলদিয়ায় বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন : থানায় অভিযোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া দৌলতপুরে বাবা-ছেলেকে পথরোধ করে মারধরের অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রাম,পৃর্ব পাড়া জামে মসজিদ এর সামনে বাজার থেকে ফেরার পথে বাবা ও ছেলেকে পথরোধ করে মারধরের অভিযোগ উঠেছে। গত ১৯ জুন ২০২৬,শুক্রবার সকাল ১১টার দিকে শাকিল ও তার বাবা শামীম বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে তাদের পথরোধ করে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগীদের অভিযোগ,খবির,পিতা তাজু শেখ শিপন, পিতাঃ খবির উদ্দিন রোকেয়া,স্বামী খবির খাদিজা,স্বামী শিপন মহসিন,আলী,লিখন,বজলুর,দুলালসহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের ওপর হামলা চালায়।

এ সময় শাকিল ও তার বাবাকে বেধড়ক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে শাকিলের পুরো শরীরে আঘাত করা হয় এবং তার বাম পায়ের গুরুতর ক্ষতি হয়। অভিযোগ রয়েছে,শাকিলের বাবার দাড়ি টেনে ছিঁড়ে ফেলাও হয়।

স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত শাকিল ও তার বাবাকে দৌলতপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাকিলকে অর্থোপেডিক চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে এমআরআই করানো হলে জানা যায়, শাকিলের বাম পায়ের প্রধান লিগামেন্ট ছিঁড়ে গেছে।

পরিবারের দাবি,চিকিৎসক জানিয়েছেন শাকিলের পায়ে অপারেশন প্রয়োজন। তবে এই অপারেশন কুষ্টিয়ায় সম্ভব নয়; উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। বর্তমানে শাকিলের পুরো পা ব্যান্ডেজ করা অবস্থায় রয়েছে। কিন্তু অর্থের অভাবে তার অপারেশন করানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ,ঘটনার পর থেকেও অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রতনের সঙ্গে কথা হলে তিনি জানান,তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তার ভাষ্য অনুযায়ী,শাকিল ও তার বাবাকে পথরোধ করে মারধর করা হয় এবং পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে।

রতন আরও অভিযোগ করেন,খবির এর আগেও বিভিন্ন সময় এলাকার মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। কিছুদিন আগেও শামীম,পিতা ফকির মণ্ডলের নামে মামলা দেওয়া হয়েছিল বলে তিনি জানান। স্থানীয়দের অভিযোগ,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে খবির এলাকায় মামলা,ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করতেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com