1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে মুন্সি তুফাজ্জল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা কুষ্টিয়া মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যাচাই হবে ৫৪ হাজার ১৭০ জনের লালমোহনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীনের হোন্ডা শোডাউন ও গণসংযোগ,জনতার ঢল শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন নাসির আহমেদ লিমন, ৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনী। সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব ও বিএএফ লেডিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সংস্থার উদ্যোগে ২ হাজার ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৭ বার ভিউ

মোঃ হারুনুর রশীদ চৌধুরী,
স্টাফ রিপোর্টার ।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সাল থেকে ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও ইমাম গাজ্জালী সংস্থার উদ্যোগে ঔষধি, বনজ ও ফলজসহ মোট ২,০০০টি গাছের চারা বিতরণ করা হয়। এবারের কার্যক্রমে চারা দিয়ে সার্বিক সহযোগিতা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। ইমাম গাজ্জালী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান (প্রোপাইটর, বিশিষ্ট চাউল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান এবং কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী)
মীর আব্দুর রাজ্জাক (নির্বাহী পরিচালক, সাফ এনজিও)
মোঃ আলাউদ্দীন আহমেদ ও মোঃ হারুনুর রশীদ চৌধুরী (সদস্য, বাংলাদেশ নদী পরিব্রাজক দল )
ওবাইদুর রহমান (অধ্যাপক, কুষ্টিয়া সিটি কলেজ)
রফিকুল্লাহ কালনি (পরিচালক, আবরার ফাহাদ লাইব্রেরি) এ সময় সংস্থার শিশু বিভাগের পরিচালক শানজিদ রহমান সিয়াম, আব্দুর রহমান সাকিব, শাহ সাব্বির আহসান ও জোহা আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া গাছ বিতরণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা করেন মুসলিম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং আফসার উদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম।

বক্তাদের আহ্বান: অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তাগণ বলেন, “গাছের চারা লাগানো আমাদের বিশ্বনবীর অন্যতম একটি সুন্নত। এই সুন্নত পালন এবং আমাদের সুন্দর পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতেই দীর্ঘদিন ধরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। গাছ আমাদের পরম বন্ধু, তাই রোপণের পাশাপাশি এর সঠিক যত্ন নিতে হবে। নিজেদের চারপাশের পরিবেশ সুনিশ্চিত করতে আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।”

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে (২০১৪ সাল থেকে) ইমাম গাজ্জালী সংস্থা নিয়মিতভাবে এই জনকল্যাণ মূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে যা স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com