1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আইন প্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগদানের আমন্ত্রণে আগামীকাল চীন সফরে যাচ্ছেন যুবদলের সাধারণ সম্পাদক, মাননীয় সংসদ সদস্য, Mohammad Nurul Islam Nayan কুষ্টিয়ায় ২৫৭ টি পূজামন্ডপে দুর্গোৎসব,সম্প্রীতি রক্ষায় বিএনপির সহযোগিতা চাইল পূজা উদ্‌যাপন পরিষদ রয়েছেন দুর্নীতির পাহাড় পরিমান অভিযোগ ঢাকা এসে মানবতার ফেরিওয়ালা সেজে কোটি টাকা বদলি বাণিজ্য ঢাকার ডিসি ফরিদা খানম বিরুদ্ধে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী ২নং সোনাপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে পবিত্র জুম্মার দিনে হিলফুল ফুযল,সামাজিক সংগঠনের উদ্যোগে শুরু হলো পরিষ্কার পরিচ্ছন্নতা নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী
সংবাদ শিরোনাম:

ভোলার চরফ্যাশন ৩ নং চর মাদ্রাজ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ হেমায়েত উদ্দিন তুহিন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার ভিউ

মোঃ রাজিব হাসান রাজু
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী ৩ নং চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ হেমায়েত উদ্দিন তুহিন। স্থানীয়দের একাংশের মতে, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রাকৃতিক দুর্যোগ, সংকট কিংবা সামাজিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি অনেকের আস্থা অর্জন করেছেন। তৃণমূলের সমর্থকদের দাবি, একজন দায়িত্বশীল ও জনমুখী নেতৃত্ব হিসেবে তাঁকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

সাম্প্রতিক সময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও কুশল বিনিময়ের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন তুহিন। এ সময় তিনি জনগণের মতামত গ্রহণের পাশাপাশি দোয়া ও সমর্থন কামনা করছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন তুহিনের ঘোষিত অগ্রাধিকারসমূহ:

ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠা এবং ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত সেবার পরিবেশ নিশ্চিত করা।

মাদকের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।

শিক্ষার মানোন্নয়ন এবং হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সহায়তা নিশ্চিত করা।

অবহেলিত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, ব্রিজ ও কালভার্টের সংস্কার ও উন্নয়ন।

বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডিসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া।

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ গ্রহণ।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন তুহিন বলেন,
“চর মাদ্রাজ ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com