1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
গলাচিপায় গণঅধিকার নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বসতবাড়ি দখলের অভিযোগ কুয়াকাটায় পৃথক অভিযানে দুই মাদককারবারি আটক। কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে একজোগে স্মারকলিপি দেবে বিএমএসএফ কুষ্টিয়ায় পাট ও আউশ চাষে নতুন দিগন্তকৃষকদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় সভা কুষ্টিয়া কুমারখালীতে জনভোগান্তির প্রতীক—কালী গঙ্গার উপর অপরিকল্পিত সেতু সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ মৌয়াল,জলদস্যু নির্মূল জরুরী। পটিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডে সবচেয়ে আলোচনায় মফিজুর রহমান। বিশ্ব স্বাস্থ্য দিবসে ঢাকায় হাম সচেতনতা ক্যাম্পেইন; শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবার্তা পৌঁছে দিলো এনবিএ মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩ বার ভিউ

মোঃ মনিরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া।

কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং টিমের যৌথ অভিযানে ‘বাবলু পাল স্টোর’-এর গুদাম ঘর থেকে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, খোলাবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এসব তেল মজুত রাখা হয়েছিল।

আজ অভিযানের সময় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান জানান,আইনে ৩০ দিনের বেশি তেল মজুত রাখা নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে তেল মজুত করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে বাজারে ভোজ্য তেলের প্রকৃত কোনো সংকট নেই, তবে অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী মজুত করছে।

এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলীসহ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com