
মোঃ মনিরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া।
কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং টিমের যৌথ অভিযানে ‘বাবলু পাল স্টোর’-এর গুদাম ঘর থেকে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, খোলাবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এসব তেল মজুত রাখা হয়েছিল।
আজ অভিযানের সময় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান জানান,আইনে ৩০ দিনের বেশি তেল মজুত রাখা নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে তেল মজুত করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে বাজারে ভোজ্য তেলের প্রকৃত কোনো সংকট নেই, তবে অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী মজুত করছে।
এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলীসহ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।